PREMIER UNIVERSITY

Department of English language and literature

PREMIER UNIVERSITY

Department of English language and literature

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রিমিয়ার ইউনিভার্সিটির ৫টি প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় দোয়া মাহফিল ।

বাংলাদেশে উচ্চশিক্ষার মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় শুকরিয়া আদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বাদে আছর প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে— ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বি.এ. (অনার্স) ইন ইংলিশ, ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স), বি.এস.এস. (অনার্স) ইন ইকোনমিক্স এবং বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসিম উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আইকিউএসির অ্যাডিশনাল ডিরেক্টর (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিন, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী ও রকিবুল হোছাইন, লাইব্রেরিয়ান জনাব কাউসার আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এই স্বীকৃতি প্রিমিয়ার ইউনিভার্সিটির জন্য একটি গর্বের অর্জন। এটি আমাদের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা পরিবেশ, অবকাঠামো ও প্রশাসনিক দক্ষতার প্রতি আস্থার প্রতিফলন। এই অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে আরও দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ থাকব।
রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এই অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, অবকাঠামো এবং সার্বিক গুণগত মানের নিশ্চয়তার স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি আমরা। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মঈনুদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রিমিয়ার ইউনিভার্সিটির উল্লিখিত পাঁচটি স্নাতক পর্যায়ের একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিএ (অনার্স) ইন ইংলিশ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেস ওয়ার্কশপ ফর বিগিনার্স’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত |

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.