PREMIER UNIVERSITY

Department of English language and literature

PREMIER UNIVERSITY

Department of English language and literature

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

​প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জাতীয় পর্যায়ের দাবা দল গঠন এবং শিক্ষার্থীদের দাবা চর্চা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের সঙ্গে আলোচনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় দাবা ক্লাবের আহ্বায়ক ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
​আলোচনায় প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল চেস ক্লাব গঠন ও শিক্ষার্থীদের দাবা প্রশিক্ষণ প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় চেস ডিসপ্লে বোর্ড, চেস ক্লক ও চেস বোর্ড ক্রয়ের বিষয়েও উপাচার্যকে অবহিত করা হয়।
​এ ছাড়া শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও মেধা বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে দাবা প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৫ অক্টোবর ডিইএলএল চেস ক্লাবের উদ্যোগে ইন্টার-সেমিস্টার চেস কম্পিটিশন এবং ২৬ নভেম্বর পিইউসি চেস ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
​আলোচনায় মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের প্রসার এবং একাডেমিক মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জাতীয় পর্যায়ে দাবা দল গঠনের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
​এ সময় আরও উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মু. মেহেদী রহমান, ডিইএলএল চেস ক্লাবের পরিচালক আফিফ আহমেদ চৌধুরী ও সুমেত চাকমা এবং ক্লাবের সদস্য মোহাইমিনুল মাহী ও শামসাদ ফাতেমা নিশাত।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির জাতীয় দাবা দল গঠনের পরিকল্পনা

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার প্রডিজিয়াস এফসি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এআই কোর্স চালু বিষয়ক আলোচনা সভা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিএ (অনার্স) ইন ইংলিশ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.