PREMIER UNIVERSITY

Department of English language and literature

PREMIER UNIVERSITY

Department of English language and literature

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত |

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত |

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে সম্প্রতি মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে| বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে দুইটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়|
সেমিনারে প্রথম প্রবন্ধটি উপস্থাপন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম| তাঁর গবেষণাপত্রটির শিরোনাম ছিল ‘দ্য গ্রেট কার্পেট গেম: পলিটিক্স, পারফরম্যান্স অ্যান্ড প্যাশন ইন অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’| এই প্রবন্ধটি শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা’তে ক্লিওপেট্রার কার্পেটে লুকিয়ে সিজারের সামনে উপস্থিত হওয়ার ঘটনাটির রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব বিশ্লেষণ করে| লেখক এখানে কার্পেটকে কেবল একটি আত্মগোপনের বস্তু হিসেবে না দেখে বরং একে কূটনীতি, রণকৌশল এবং গভীর অনুরাগের এক শৈল্পিক প্রতীক বা ‘লাইটমোটিফ’ হিসেবে ব্যাখ্যা করেছেন| ড. মোহীত উল আলম প্লুটার্কের ইতিহাস এবং বিভিন্ন সাহিত্যিক প্রেক্ষাপট টেনে দেখিয়েছেন কীভাবে ক্লিওপেট্রা তাঁর সাহস ও বুদ্ধিমত্তার মাধ্যমে তৎকালীন পুরুষতান্ত্রিক শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং কীভাবে তাঁর এই নাটকীয় উপস্থাপনা কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণকে অতিক্রম করে তাঁর ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে|
দ্বিতীয় প্রবন্ধটি উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম| তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল ‘লুঙ্গি অ্যাজ আ সাইন ইন কায়সার হক’স ওড অন দ্য লুঙ্গি: আ প্যারাডাইম অফ স্টেবল অ্যান্ড আনস্টেবল মিনিংস’| ড. রহিম তাঁর আলোচনায় বাংলাদেশের স্বনামধন্য কবি কায়সার হকের বহুলপঠিত দীর্ঘ কবিতা ‘ওড অন দ্য লুঙ্গি’কে ফার্দিনান্দ দ্য সস্যুরের স্ট্রাকচারালিজম বা গঠনবাদ তত্ত্বের আলোকে বিশ্লেষণ করেন| তিনি দেখিয়েছেন যে, এই কবিতায় লুঙ্গি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে একটি সাংস্কৃতিক চিহ্ন বা ‘সাইন’ হিসেবে বিবেচিত যা একটি নির্দিষ্ট বা ফিক্সড অর্থ বহন করে| পাশাপাশি তিনি লেভি-স্ত্রস ও জাক দেরিদার পোস্ট-স্ট্রাকচারালিজম তত্ত্বের আলোকে দেখিয়েছেন কীভাবে এই একই চিহ্ন তার একক অর্থ হারিয়ে অর্থের বহুত্ব বা ‘মাল্টিপ্লিসিটি অব মিনিং’ ধারণ করে| এভাবে তিনি প্রমাণ করেন যে, কায়সার হকের কবিতায় লুঙ্গির অর্থ একইসাথে নির্দিষ্ট এবং প্লুরালিস্টিক|
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার| গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন যে, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শ্রেষ্ঠত্ব তার গবেষণার মানের ওপর নির্ভর করে| এ ধরনের নিয়মিত সেমিনার শিক্ষক ও শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক দিগন্তকে প্রসারিত করে এবং নতুন জ্ঞান সৃষ্টির পথে অনুপ্রাণিত করে| তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চতর গবেষণা কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং তা সমাজ ও সংস্কৃতির গভীরে প্রবেশের একটি পথ তৈরি করে দেয়| তিনি বিভাগীয় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গবেষণাচর্চায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন|
উপস্থাপিত প্রবন্ধ দুটির ওপর পাণ্ডিত্যপূর্ণ আলোচনা প্রদান করেন সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক শান্তনু দাশ ও সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আক্তার| সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক মোহাম্মদ মাহাদী রহমান|
সভাপতির বক্তব্যে সৈয়দ জসিম উদ্দিন সেমিনারটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, প্রধান অতিথি ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন| তিনি আগামীতে শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ অন্তর্ভুক্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন|

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা ০৯ মে ২০২৬, শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত |

Read More

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, অ্যাক্রেডিটেশন সনদের কপি হস্তান্তর ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে অ্যাক্রেডিটেশন ফেস্ট-এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.